× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

জাতীয় স্কুল ক্রিকেট লীগে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :জাতীয় স্কুল ক্রিকেট লীগে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬৬ রানে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৪১ ওভার ১ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে।

দলের পক্ষে শাকিল সর্বোচ্চ ৬৮ রান সংগ্রহ করেন। পরাজিত দলের পক্ষে রাশিদুল জামান ৪ উইকেট সংগ্রহ করেন। ১৯৯ রানের জয়ের লক্ষ নেমে খেলতে নেমে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেন।

দলের পক্ষে রাশিদুল হাসান সর্বচ্চ ৪৩ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের পক্ষে জাহিদ হাসান ৫ উইকেট লাভ করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া।
প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন ক্রিকেটের মাধ্যমে বিশ্বে দরবারে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ। তোমাদের মধ্য থেকে বের হবে মাশরাফি, সাকিব মোস্তাফিজ ও তামিমের মত খেলোয়াড়। আগামীতে খেলার মাঠগুলোকে ক্রিকেট খেলার উপযোগী করে গড়ে তোলা হবে।


এ ক্যটাগরির আরো খবর..