× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও মেধা অন্বেষণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন. প্রবৃদ্ধি অর্জনে ৫টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশ বর্তমান অপার সম্ভাবনার দেশ।

শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যতের চিন্তা করে বছরের প্রথম দিনে ৩৬ কোটি বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষানীতিতে শিক্ষকদের মান উন্নয়ন নিয়েও কাজ চলছে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অুনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর সৃজনশীল মেধা অন্বেষনকারী শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..