× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পাইকগাছা,খুলনা প্রতিনিধি(ইমদাদুল হক)

যে কোন দুর্যোগে সিপিপির কর্মীরা জীবন বাজী রেখে মানুষের কল্যানে কাজ করেন- এমপি বাবু

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সিপিপির কর্মীরা জীবন বাজী রেখে মানুষের কল্যানে

খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সিপিপির কর্মীরা জীবন বাজী রেখে মানুষের কল্যানে কাজ করে থাকেন। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সিপিপি ইউনিট টিম লীডারদের দিনব্যাপী ওয়ার্কসপ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরোও বলেন,আমি নির্বাচিত হবার পর ওয়াদা স্বরুপ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২ হাজার নারী-পুরুষের সম্বন্বয়ে সিপিপির শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা দুর্যোগ কাল সহ পরবর্তীতে করনীয় বিয়য়ে প্রশিক্ষন নিয়েছেন।

এরই মধ্যে কমিটির তৃনমুল পর্যায়ে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। জলবায়ুর বিরুপ প্রভাবে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও উপকূলীয় এলাকার মানুষের জনমালের নিরাপত্তার কথা ভেবে শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ প্রশংসনীয়। এ ক্ষেত্রে মেগা-মেগা প্রকল্প গ্রহন করে তা বাস্তবায়ন করে চরেছেন।

সিপিপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় আয়োজিত ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপির সহকারী পরিচালক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এ ওয়াসর্প এ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, উপজেলা সিপিপির টিম লিডার ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন,বিভিন্ন ইউনিটের টিম লিডার শেখ জুলি,আসাদুজ্জামান খান,গৌতম রায,তাপষ ঘোষ,প্রসেন ঢালী,ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক,দীপঙ্কর মন্ডল, মৃগাঙ্ক বিশ্বাস,কবির উদ্দিন, রথীন মন্ডল, মোঃ টুটুল, মুক্ত অধিকারী, মাসুম বিলাশ, অনিমেশ সহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..