× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আফ্রিকার বাজার ধরতে উদ্যোক্তাদের মনোযোগ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই উদ্বোধন করা হবে – সংস্কৃতিমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার – ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি, অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে আসে ইটের টুকরা – পুলিশ সুপার

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বুধবার (২৫ মে) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৫ মে সকালে টিএসসি মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন কবির সমাধি পর্যন্ত এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সমাধি প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠান, জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, শেখ আসাদুজ্জামান আজম মোর্শেদ আলম দুলাল, মোঃ আব্দুর রহিম সরকার, আবুল বাশার বাদল, নাজমুল হাসান মিলন, প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, কবি কাজী নজরুল ইসলামের রচনাবলি আমাদের শক্তি ও প্রেরণার উৎস। তার অজ¯্র রচনা ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে বীর বাঙালিদের শক্তি-সাহস জুগিয়েছে। তিনি সামপ্রদায়িকতার বিরুদ্ধে ও মানবতার পক্ষে আজীবন কাজ করেছেন। তার সাহিত্যকর্মে অন্যায়ের বিরুদ্ধে ছিল সর্বদা স্পর্ধিত উচ্চারণ। তিনি ছিলেন সাম্য ও মানবতার কবি।
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে নতুন প্রজন্মকে কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। তিনি নজরুল চর্চা বাড়ানোসহ নজরুলের রচনাবলি বিভিন্ন ভাষায় অনুবাদ করে তা বিশ্বব্যাপি সঞ্চারিত ও প্রসারিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..