× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় ঈদগাহে রয়েছে চার স্তরের নিরাপত্তা

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  ‘ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। এ জন্য থাকবে সিসি ক্যামেরা, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও কমান্ডো ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন’ বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশী।

সোমবার বলা ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঈদের দিন জামাতের সময় মুসল্লিদের কোনো ধরণের ব্যাগ নিয়ে ঢুকতে দেয়া হবে না। জাতীয় ঈদগাহ ময়দানে শুধু জায়নামাজ নিয়ে ঢোকা যাবে।

এ ছাড়া জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন ও দোয়েল চত্বরে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাহাবুদ্দিন কোরেশী। শুধু জাতীয় ঈদগাহ ময়দান নয়, রাজধানীর সব ঈদ জামাতেই নিরাপত্তা দেয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..