× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

জাতীয়করণের ঐতিহাসিক ঘোষনা দিবস

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনায় প্রাথমিক বিদ্যালয় সমুহ ২০১৩ সালের ৯ জানুয়ারি জাতীয় করণের ঐতিহাসিক ঘোষনা দিবস উপলক্ষে মেহেরপুরে প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির আলোচনা সভা ও মিলাদ মহাফিল হয়েছে।

গতকাল শনিবার বিকাল ৩টায় মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়্। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরউদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি ইকবল হোসেন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা সভাপতি ময়নদ্দিন, সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক বকতিয়ার হোসেন, প্রচার সম্পাদক প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু, প্রধান শিক্ষক নুরুল গনি, শিক্ষক নেতা প্রধান শিক্ষক শহীদুল আযম, প্রধান শিক্ষক কেতার আলী ও সাজিদুল ইসলাম।

দ্বিতীয় পর্বে জাতীয় নেতাদের মাগফেরাত কামনায় মিলাদ মহাফিল করা হয়। দোয়া  মহাফিল পরিচালনা করেন কারী হাফেজ মহাম্মদ শফিউদ্দিন। জেলা নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সকল শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..