× Banner
সর্বশেষ
নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তার জামিন নাকচ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন কর্মকর্তার জামিন নাকচ করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।এদিকে গতকাল সোমবার ওই তিনজনকে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকালই সকালে রাজধানীর মিরপুর থেকে তিনজনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

তিন কর্মকর্তাকে আটকের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে।

প্রণব কুমার ভট্টাচার্য আরো জানান, অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের মোট এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..