× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

 ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমানময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

সভায় জানানো হয়আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য জাতীয় অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। ময়মনসিংহ জেলা প্রশাসনজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সম্মিলিতভাবে এ লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেনকাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও চেতনার ধারক। এবারের জন্মজয়ন্তীকে ভিন্নমাত্রা দিতে এবং নান্দনিকভাবে উপস্থাপনের জন্য জাতীয় পর্যায়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দল-মত নির্বিশেষে এই জাতীয় উৎসবকে সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জানানপাঁচ দিনব্যাপী এই মহোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বর্ণাঢ্য শোভাযাত্রাঐতিহ্যবাহী নজরুল মেলাস্মারক আলোচনা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই আয়োজনের মূল আকর্ষণ।

উক্ত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপারত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দবিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..