× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

জাতিসংঘে ফাঁসির বিষয়টি তুলবে পাকিস্তান

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসি দেওয়ার ইস্যুটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উত্থাপন করতে যাচ্ছে পাকিস্তান।

আজ শুক্রবার পাকিস্তানের উচ্চকক্ষ পার্লামেন্ট সিনেটে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা বলেন। বাংলাদেশে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ বিষয়ে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।

ডেইলি পাকিস্তান জানায়, ফাঁসির ঘটনাগুলোর প্রতি মনোযোগ দিতে আজিজ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ফাঁসি দেওয়া মানবাধিকার এবং ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্য চুক্তি সইয়ের লঙ্ঘন।

দেশটির সিনেটের নেতা রাজা জাফরুল হক বলেন, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড ঠেকাতে মুসলিম দেশগুলোর যৌথ পরিকল্পনা নেওয়া উচিত।

এর আগে সিনেট সদস্যরা বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করায় তুরস্ককে ধন্যবাদ জানান এবং তাঁরা বলেন, পাকিস্তানের এ বিষয়ে জোরদার অবস্থান নেওয়া উচিত।

রাষ্ট্রদূত প্রত্যাহার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের কোনো তথ্য সরকারের কাছে নেই। তিনি জানান, ওই রাষ্ট্রদূত ঢাকার বাইরে যাচ্ছেন বলে সরকারকে জানিয়ে গেছেন।

গত ১০ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। তিনি জামায়াতের আমির ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাবনায় গণহত্যা, হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবীর হত্যার অপরাধে তাঁর ফাঁসি হয়। এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাকিস্তান এবং ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে বাংলাদেশ তলব করে।


এ ক্যটাগরির আরো খবর..