× Banner
সর্বশেষ
ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা উ. কোরিয়ার বিরুদ্ধে

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্রের প্রসারের কারণে নতুন করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ওই নিষেধাজ্ঞার লক্ষ্য মূলত দেশটির সেনাবাহিনীর কৌশলগত রকেট ফোর্সের ওপরই। এছাড়া অস্ত্র বাণিজ্যের সঙ্গে যুক্ত দেশটির দু’টি ব্যাংক, তিনটি জাহাজ কোম্পানীর ওপরও ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিক অথবা কোম্পানী নিষিদ্ধ এসব কোম্পানীর সঙ্গে কোনো লেনদেনে যুক্ত হতে পারবে না। এর আগে জাতিসংঘসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

কৌশলগত রকেট ফোর্স গত বছর বেশ কয়েকটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি জাহাজ কোম্পানী এবং ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন ফার্মের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বাণিজ্যের অভিযোগ রয়েছে।

পূর্বে নিষেধাজ্ঞা জারিকৃত উত্তর কোরিয়ার ব্যাংকগুলোর কর্মকর্তাদের নামেও কালো তালিকা করেছে যুক্তরাষ্ট্রের কোষাগার। তবে এই নিষেধাজ্ঞার কতদিন পর্যন্ত তা এখনও জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..