× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জাতির সঙ্গে তামাশা করছে বিএনপি’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি জাতির সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণী সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যের অগ্রগতি-উন্নতির পাশাপাশি দেশের বর্তমান অবস্থা তুলে ধরে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০-দলীয় জোটের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। সেখানে একটি রাজনৈতিক দল ছিল, তার নামি আমি বলব না। তারা আদালতের রায়ে সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীদের দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওই দল নিয়ে  বৈঠক করে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন, পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..