× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

পিআইডি

জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন বঙ্গবন্ধু -সমাজকল্যাণ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
বঙ্গবন্ধু

জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছেন তিনি। বলেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ আগারগাঁও সমাজসেবা একাডেমির ৪৯তম বুনিয়াদি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ষড়াযন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে কালিমা লেপন করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে।

 সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম কিন্তু কোভিড অতিমারির কারণে পিছিয়ে গেলেও ডিজিটাল বাংলাদেশের কারণে সেটি রোধ করতে পেরেছি।
বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুধু সমাজের পিছিয়ে পড়া বিষয়গুলো দেখবেন তা নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মুস্তাফা কামাল। এ সময় মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..