× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

শরীয়তপুর প্রতিনিধি(রোমান আহমেদ রোমান)

জাজিরায় অসহায় পরিবারের বাড়ি-ঘর জবর দখলের অভিযোগ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
অসহায় পরিবারের বাড়ি-ঘর জবর দখলের অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের ছাব্বিশপাড়া গ্রামের অসহায় একটি পরিবারের  পৈত্রিক সম্পত্তি বাড়ি ঘর কতিপয় প্রভাবশালীরা জবর দখলেল চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জাজিরা থানায় লিখিত একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে  তদন্ত চলছে।
ছাব্বিশ পাড়া গ্রামের ভুক্তভোগী আমিরজান বেগম জানান, জাজিরা উপজেলার ছাব্বিশ পাড়া গ্রামের অসহায় আঃ লতিফ বেপারী ও তার মৃত ভাই আমজাদ হোসেন বেপারীর পৈত্রিক বাড়ি (যা ১৭ নং পূর্ব ছাব্বিশ পাড়া মৌজার ২০৭ নং খতিয়ানের ৫৩ নং দাগে ৩৫ শতাংশ১১৫ দাগে ৯ শতাংশ,১২৩ দাগে ৯ শতাংশ, ১২৪ দাগে ৩৮ শতাংশ, ২০০ দাগে ১৫ শতাংশ, মোট ১ একর ০৬ শতাংশ জমি ১৯৪৬ সাল) ও তারপূর্বে থেকে রেকর্ডীয় মালিক হিসেবে ভোগ দখল করে আসছেন
স্থানীয় প্রতিবেশী প্রভাবশালী আবুল বেপারী ,বাবুল বেপারী দেলোয়ার বেপারী (গ্রাম পুলিশ), বিল্লাল বেপারী, রমজান বেপারী, সজিব বেপারী, দুলাল হাওলাদার, আলাল হাওলাদার জমি থেকে জোর পূর্বক ৪০ শতাংশ বাড়ি থেকে জোর পূর্বক গাছ বাঁশ কেটে নিয়ে যায়।
প্রভাবশালীরা বাড়ির মাঝ খানে মাটি কেটে ড্রেন তৈরী করে বাড়ির লোকজনদেরকে বাড়িতে ঢুকতে বাধার সৃষ্টি করে।  তারা কয়েকটি ঘর দখল করার চেষ্টা করে। ফলে বাড়ির লোকাজন জিম্মি হয়ে পড়ে। বাড়ির মালিক আ. লতিফ বেপারী ও তার বড়ভাইয়ের স্ত্রী আমিরজান বাধা দিলে তাদেরকে লাঠিসোটা  ও ধারালো অস্ত্র নিে গালিগালাজ করে। তারা বাড়ির মালিখককে জীবননাশেরও হুমকি দেয়। প্রাণভয়ে বাড়ির লোকজন পালিয়ে বেড়ায়।
উপায়ান্ত না পেয়ে,  গত বুধবার রাতে জাজিরা থানায়  ৮ জনকে আসামী করে আ. লতিফ বেপারী একটি লিখিত অভিযোগ দাখিল করে। বৃহস্পতিবার সকালে জাজিরা থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে জবর দখলের প্রমান পায়। পুলিশ দুপক্ষকে মীমাংসা করার উদ্যোগও নেয়। এদিকে অসহায় পরিবারটি প্রভাবশালীদের ভয়ে আতঙ্গে দিন পার করছে। তিনি আইন শৃংখলা বাহিনীসহ প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করছেন।
এব্যাপারে ভুক্তভোগী আ. লতিফ বেপারী বলেন, প্রভাবশালী আবুল বেপারী ,বাবুল বেপারী গং তার ভাই দেলোয়ার বেপারী (গ্রাম পুলিশ) এর প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক ও খরিদ করা সম্পত্তি  বাড়ি ঘর জবর দখলের চেষ্টা করছে। তারা আমাদের বাড়ির মাঝখানে বাশ দিয়ে বেড়া ও মাটিকেটে ড্রেন তৈরী করে আমাদেরকে জিম্মি করেছে। আমরা বাধা দিলে আমাদেরকে গালিগালাজ করে ও জীবননাশের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এব্যাপারে গ্রাম পুলিশ দেলোয়ার বেপারী বলেন, আমরা আমাদের বাঁশ কেটে বেড়া দিয়েছি। ড্রেন কেটে আমাদের জায়গা দখলে নেয়ার চেষ্টা করেছি। পুলিশ আসার পরে বলেছি বাঁশের বেড়া সরিয়ে নিব। ড্রেন বন্ধ করে দিয়ে সালিসে বসবো।
এব্যাপারে জাজিরা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, অমরা বিষটি তদন্ত করতে এসেছিলাম। উভয় পক্ষকে থানায় কাগজ নিয়ে মীমাংসার জন্য ডেকেছি।


এ ক্যটাগরির আরো খবর..