× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

জরায়ু ক্যান্সার প্রতিরোধে সাতক্ষীরায় এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন

 জরায়ু ক্যান্সার প্রতিরোধে সাতক্ষীরায় এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ-সময় উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান,সিভিল সার্জন ডা. আব্দুস সালাম,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ,  সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ আরো অনেকে।
সাতক্ষীরা জেলায় “এইচপিভি টিকা ৯২ হাজার ৪৫,, স্কুল বহির্ভূত ১৯৭১ জন। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আজ থেকে ২৪ নভেম্বর মোট ১৮ কর্মদিবস চলবে। এর মধ্যে প্রথমে আজ থেকে ৭ নভেম্বর ১০ কার্যদিবসে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে এবং ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ৮ কর্মদিবস কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান কার্যক্রম চলবে। টিকাদান সেশন ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮ থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় জেলার ১৭৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬১৪টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী ৮৫ হাজার ১০৭ এবং কমিউনিটি পর্যায়ে ১৯০৪টি কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার ৩৪৪ জন মোট ৮৮ হাজার ৪৫১ মেয়েকে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হবে। জেলায় স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ৮টিসহ মোট কেন্দ্রের সংখ্যা ৫৩০৭টি।


এ ক্যটাগরির আরো খবর..