× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

জম্মু-কাশ্মীরে বিদেশি জঙ্গিদের মোকাবিলায় প্রতিদিন ১২০টি সন্ত্রাসবিরোধী অভিযান

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান

ভারতে ৩৭০ ধারা রদের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ঘাঁটি গাড়ছে জম্মুর পাহাড়ি এলাকায়। গত দুই বছর ধরে বিদেশি জঙ্গিদের মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিদিন প্রায় ১২০টি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বলে জানিয়েছেন জম্মুর পুলিশ প্রধান ভীম সেন তুটি।

তিনি আরও বলেন, প্রতিদিন ১২০টি অভিযান মানে মাসে ৩,৬০০টি এবং বছরে প্রায় ৪৪,০০০টি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ২০২১-এর আগে জম্মু থেকে সন্ত্রাসী কার্যকলাপের খবর খুব একটা শোনা যেত না। অভিযানের মূল ফোকাস ছিল কাশ্মীর উপত্যকায়। সেখানে এখনও লাগাতার অভিযান চলছে। বিশেষ করে এপ্রিলে পহেলগামে হামলার পরে তা আরও বাড়ে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিরাপত্তা বাহিনীর চোখ এড়াতে জঙ্গিরা এখন জম্মুর পাহাড়ে ঘাঁটি গাড়তে শুরু করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, উপত্যকায় কৌশল বদলাচ্ছে জঙ্গিরা। অবস্থান বদলে জম্মুর পাহাড়, জঙ্গলে ঘাঁটি গাড়ছে তারা। তার পরে গেরিলা কায়দায় ঝাঁপিয়ে পড়ছে সেনা এবং সাধারণ মানুষের উপরে। তবে জম্মুর পুলিশ প্রধানের দাবি, ধারাবাহিক অভিযানে খুব শীঘ্রই জম্মুর উঁচু পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে সক্ষম হবে নিরাপত্তা বাহিনী।

অন্য দিকে, পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতেই যে জঙ্গি অনুপ্রবেশ চলছে, সেই বিষয়ে নিরাপত্তা বাহিনী একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, মুজাহিদ ব্যাটেলিয়নের পাশাপাশি হিজবুল মুজাহিদিন, জৈশ‑ই‑মহম্মদ ও লস্কর‑ই‑তৈবার প্রায় ১১৫ জন পাকিস্তানি জঙ্গি এখনো জম্মু‑কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে সক্রিয়। সূত্রের দাবি, ৭০ থেকে ৭৫ জন জঙ্গি রয়েছে কাশ্মীর উপত্যকায়। ৬০ থেকে ৬৫ জন জঙ্গি জম্মু, রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে ছড়িয়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..