× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনপ্রিয় অভিনেত্রী দীপিকার বাসভবনে আগুন

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুন, ২০১৮

বিনোদন ডেস্ক ।
ভারতের মুম্বই শহরের ওরলিতে বহুতল একটি আবাসিক ভবনে আগুন   লেগেছে। এই ভবনেরই ২৭ তলায় বাস করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভবনটিতে তার অফিসও রয়েছে। এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে এ সংবাদ। সেখানে আরো বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইঞ্জিন ও ৫টি ট্যাঙ্কার কাজ করছে। এদিকে শুধু দীপিকা নন, আরও অনেক সেলিব্রিটি ওই আবাসনে থাকেন বলে জানা গেছে।

মুম্বই পুলিশ জানায়, অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। পুলিশ আরও জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভবনটির ৩৩ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় উপরের দু’টি তলা বেশি ক্ষতিগ্রস্থ হয়। আগুন লাগার পর ৯০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..