× Banner
সর্বশেষ
আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

জনগনের অংশগ্রহনে স্বতস্ফুর্ত নির্বাচনের অঙ্গিকার নিয়ে আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনের অঙ্গিকার

সকল দলের প্রার্থীদের অংশ গ্রহনে, সকল জনগনের অংশগ্রহন মুলক স্বতস্ফুর্ত নির্বাচনের অঙ্গিকার ব্যক্ত করে নির্বাচনী মাঠের কার্যক্রম পরিদর্শনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ।

বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ। দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনি দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে সকল দলের প্রার্থীদের অংশ গ্রহন ও সকল জনগনের অংশগ্রহন মুলক স্বতস্ফুর্ত নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে লোক সমাগমসহ দলীয় নেতা-কর্মীদের করণীয় বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রধান অতিথির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বরিশাল জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাড. রনজিত কুমার সমদ্দার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..