× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

জনগণ চাইলে পুনর্বহাল হবে মৃত্যুদণ্ড: এরদোগান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জনগণ চাইলে এবং সংসদ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অনুমোদন করলে তিনি দেশটিতে মৃত্যুদণ্ড পুনর্বহাল করবেন। বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

মঙ্গলবার সকালে ইস্তাম্বুলে নিজ বাসভবনের সামনে হাজারো সমর্থকের সামনে কথা বলেন এরদোগান। এ সময় তার সমর্থকরা তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের দাবি জানায়।

এ সময় এরদোগান বলেন, ‘আজ আমেরিকায় কি মৃত্যুদণ্ড নেই? কিংবা রাশিয়ায়, চীনে? এবং বিশ্বের অন্যান্য দেশে? শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কোনো মৃত্যুদণ্ড নেই।’

তিনি আরো বলেন, ‘তুরস্ক আইন দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে জনগণ যা চায়, সেই দাবিকে আপনি উপেক্ষা করতে পারেন না।’

মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার তুরস্কে সংসদ বসতে যাচ্ছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্ক যদি মৃত্যুদণ্ড পুনর্বহাল করে তবে ইইউতে যোগ দেওয়ার তাদের দীর্ঘদিনের আলোচনা শেষ হয়ে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপ্রাপ্তির উদ্দেশ্যে ২০০৪ সালে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে তুরস্ক।

সেন্ট লরেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাওয়ার্ড ইসেন্সট্যাট বলেছেন, ‘এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আগ্রহী নন এরদোগান। তবে তিনি সত্যিই যদি তুরস্কে মুত্যৃদণ্ড পুনর্বহাল করেন, তবে সেই সিদ্ধান্তই তুরস্কের জন্য ইইউর দরজা বন্ধ করে দিতে যথেষ্ট হবে।’

তথ্যসূত্র : আল জাজিরা


এ ক্যটাগরির আরো খবর..