× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘সরকার গঠনের সময় বলেছি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। আমাদের চেষ্টা মানুষের কল্যাণে কাজ করা, দেশের উন্নয়নে কাজ করা।’

বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ক্ষমতা লাভের জন্য নয়, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতাবিরোধীরা ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। তার কারণে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। এ ছাড়া বিভিন্ন দেশের স্বীকৃতি লাভ করা সম্ভব হয়েছিল তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য। তার স্বাধীনচেতা মনোভাবের কারণে যুদ্ধ বিজয়ের মাত্র তিন মাস পর ভারতের সেনাবাহিনী দেশ ছেড়ে চলে যায়।’

শেখ হাসিনা বলেন, ‘যে দুঃখী মানুষের জন্য আমার বাবা-মা জীবন দিয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি কাজ করে যাচ্ছি। ’

তিনি বলেন, ‘রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচবে। বয়স বেড়ে যাওয়ায় এখন আমি রক্ত দিতে পারি না। ক্ষমতা থাকলে এখনো আমি রক্ত দিতে প্রস্তুত।’


এ ক্যটাগরির আরো খবর..