মেহের আমজাদ, মেহেরপুরঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মেহেরপুরে বিশেষ জরুরী সভা করেছে জেলা যুব লীগ। আজ শনিবার বিকেলে শহীদ রিপন টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। বক্তব্য রাখেন, সদর যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান চান্দু, গাংনী উপজেরা যুব লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা যুব লীগের সদস্য মিজানুর রহমান জনি, সাজিজুর রহমান সাজু, মাহবুব হোসেন ডালিম, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, যুব লীগ নেতা মোহন, ইয়ানুস প্রমূখ।
বক্তরা বলেন, যারা বিনা বিচারে মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারে না। ইসলামের দোহাই দিয়ে যারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জঙ্গি দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।