× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জঙ্গি ও উগ্রপন্থির পথপ্রদর্শক আওয়ামী লীগ

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ জঙ্গি ও উগ্রপন্থির পথপ্রদর্শক আওয়ামী লীগ।  ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের বক্তব্য ও আচরণের সঙ্গে জঙ্গিবাদী বক্তব্য আচরণের কোনো পার্থক্য নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেছেন।

আজ রোববার (১০ জুলাই) দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রক্তাক্ত সন্ত্রাস আর হরিলুটের অর্থনীতিতে সরকার টিকে থাকতে চায়। জঙ্গিবাদ নির্মূলের নামে তারা বিএনপির অস্তিত্ব নির্মূলের চেষ্টা করছে।’

এবারের ঈদের উৎসব মানুষকে উচ্ছ্বসিত করতে পারেনি দাবি করে রিজভী বলেন, ‘ঈদের আগে যে বর্ণনাতীত হত্যাযঞ্জ সংগঠিত হয়েছে তা জাতিকে স্তম্ভিত করেছে। ঈদ কেটেছে ভয়ে আতঙ্কে।’

তিনি বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে সরকার। দোষারোপের খেলা অব্যাহতভাকে চালিয়ে যাচ্ছে। আনন্দঘন উৎসব সহিংস রক্তপাতে ম্লান হয়ে গেছে।’

রিজভী বলেন, ‘সরকার বিএনপিকে নির্মূল করার পুরোনো ধারাতেই এগিয়ে চলছে। একদলীয় শাসন চিরস্থায়ী করতে চাচ্ছে। জঙ্গিবাদের কথা মুখে বললেও ইচ্ছা করে জঙ্গিবাদের ইস্যু জিইয়ে রাখছে। যাতে জনগণ তাদের পদত্যাদের বিষয়টি আলোচনায় না আনে।’

তিনি বলেন, ‘উগ্রবাদ দমনে সরকার জাতীয় ঐক্যের আহ্বানে আগেও সাড়া দেননি, এখনো দেবে না। তবে সম্মিলিত প্রচেষ্টায় এ সঙ্কট সমাধান সম্ভব।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠটিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..