× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

জঙ্গি আটকে সম্মাননা পেলেন তিন নারী

admin
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ময়মনসিংহে জঙ্গিদের আটক করে দুঃসাহসী চ্যালেঞ্জ গ্রহণ করায় সম্মাননা ও পুরস্কার পেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা আছিয়া খাতুন, মো. আয়াতুন্নেছা ও মিনারা খাতুন।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের সভাকক্ষে এই তিন নারীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা, শাড়িকাপড় ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহে সাত জঙ্গি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে সফল ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও পুরস্কার পান কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম। চলতি বছরের এপ্রিল মাসে সাত জঙ্গি, অসংখ্য মাদকসেবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠত্বের এ পুরস্কার পান তিনি।

প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..