× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ আগস্ট থেকে ভর্তি আবেদন শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২৯ আগস্ট  থেকে শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।আগামী ৯ অক্টোবর  থেকে জবিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট দুপুর ১২টা  থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ অক্টোবর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত), ১৬ অক্টোবর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত), ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের (ড্রামা এ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (িি.িলহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..