× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

ছয় উপায় পানিশূন্যতা প্রতিরোধের

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: এখন ভরদুপুরে রাস্তায় বের হলে রীতিমতো ঘাম ঝড়তে শুরু করে শরীর থেকে। এই সময়ে পানি শূন্যতা দেখা দিতে পারে শরীরে।

কেবল পানির পিপাসা লাগলেই যে শরীরে পানি শূন্যতা হচ্ছে, বিষয়টি মোটেই তা নয়। পিপাসা লাগলেই কেবল আমরা পানি পান করি। তবে শরীরকে প্রকৃত অর্থে আর্দ্র্র রাখতে সারাদিনই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা দরকার।

অবসন্নতা বোধ হওয়া, পানির পিপাসা পাওয়া, মুখ শুষ্ক হয়ে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অলসভাব হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ব্যথা, বমি বা বমি বমি ভাব, গরম বোধ করা ইত্যাদি পানি শূন্যতার লক্ষণ। এসব সমস্যা হলে শরীরকে আর্দ্র রাখা জরুরি।

উইকি হাউ ওয়েবসাইট অবলম্বনে পানি শূন্যতা প্রতিরোধের ছয় উপায় জানানো হলো।

    • শরীরে পানি শূন্যতা দেখা দিলে প্রচুর পরিমাণে পানি পান করুন। দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন।
    • ঘাম বাড়িয়ে দেয় এমন পোশাক পরবেন না। হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
    • ব্যায়াম করার আগে পানি পান করুন। এ ছাড়া অফিসে বা বাড়িতে কাজ করার ফাঁকে ফাঁকে পানি পান করুন।
    • পানি শূন্যতার লক্ষণ টের পেলে সতর্ক হোন। পানি পান করা শুরু করুন।
    • বেশি গরম লাগলে শরীরকে ঠান্ডা রাখার জন্য ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে নিন।
  • রসালো ফল বা পানি আছে এমন ফল খান। যেমন : শশা, ডাব, টমেটো ইত্যাদি।


এ ক্যটাগরির আরো খবর..