× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ছেলে বিরুদ্ধে ধর্ষণ মামলা, পালিয়ে যেতে সহযোগিতা করায় বাবা গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

 নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ওই মামলায় অভিযুক্ত ছেলের বাবাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাটিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত বেলাল মাঝি (৪৫) উপজেলার বুড়িরচর গ্রামের বাসিন্দা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরো জানান, এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে দুইজনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।   ওই মামলায় ছেলের বাবাকে গ্রেফতার করে কারাগারে পাঠানে হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর গ্রামের মো.মিরাজ হোসেন (২৩) ওই তরুণীকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে এই সময় তার দুইজন আত্মীয় ঘরে প্রবেশ করলে আসামি দৌঁড়ে ঘর থেকে পালিয়ে যায়। অভিযুক্ত মিরাজের বাবাকে বিষয়টি জানালে তিনি প্রথমে আপোষ মীমাংসা করার কথা বলে।  এরপর কৌশলে ছেলেকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।  পরবর্তীতে বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকেন এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দেন। অভিযোগ পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজের বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ওসি মো.জিয়উল বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..