× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

ছেলে না হওয়ার ক্ষোভে ২৬ দিনের মেয়েকে আছড়ে হত্যা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০২০
মেয়েকে আছড়ে হত্যা

ছেলে না হওয়ার ক্ষোভে কোল থেকে আছড়ে ফেলে ২৬ দিনের মেয়ে শিশুকে হত্যা করল নারায়ণগঞ্জের কামাল হোসন।

শনিবার ২১ নভেম্বর ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায় শিশু হত্যার এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনুর রশিদের মেয়ে খাদিজা আক্তারের সাথে গত দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের সাথে। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।

এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন তাদের ঔরসে ছেলে সন্তানের আশা করে। এদিকে ২৬ দিন আগে মীম নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন খাদিজা আক্তার। এরপর থেকেই খাদিজার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে স্বামী কামাল। এমনকি ১০ দিন আগে শিশু কন্যা মীমকে মেরে ফেলার চেষ্টা চালান তিনি।

এদিকে শনিবার ভোরে হঠাৎ শিশু কন্যা মীম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের মেঝেতে আছড়ে ফেলে দিলে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বর্বরতার শিকার নিহত শিশুটি মীমের মা খাদিজা আক্তার জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হােটেলে চাকরি করে। তার ছেলে সন্তান হলে সেখানে জনৈক এক ব্যক্তি টাকার বিনিময় বিক্রি করে দেয়ার কথা ছিল। তার সে স্বপ্ন পূরণ না হওয়া সে ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে হত্যা করেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে হত্যাকারী ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..