× Banner
সর্বশেষ
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদের সময় ১০টা থেকে ১টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
ব্যাংকে লেনদের সময়

করোনাভাইরাস দমনে সাধারণ ছুটির বর্ধিত দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে দুপুর ১২ টার পরিবর্তে ১টা পর্যন্ত এবং বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

এর আগে গত ২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধের ঘোষণা দেয় সরকার। ৪ এপ্রিল ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির সময় বাড়ানো হয়।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..