× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছিন্নমূল মানুষের খোঁজে সাফিয়া ফাউন্ডেশন : উপহার নিয়ে ময়মনসিংহে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
ছিন্নমূল মানুষের খোঁজে সাফিয়া ফাউন্ডেশন

তানভীর আহমেদ রিমন :  করোনা ভাইরাসের প্রকোপে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় প্রথম থেকেই একটানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার “সাফিয়া ফাউন্ডেশন”। এরই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহের তিনশত দুস্থ, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সেবামূলক প্রতিষ্ঠানটি। সাফিয়া ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করতে যোগ দিয়েছেন “বিটস” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সাফিয়া ফাউন্ডেশন ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শিশু খাদ্য সহ খাদ্য সামগ্রী বিতরণ করে এবং কুষ্টিয়া অঞ্চলের তারাগুনিয়া, দৌলতপুরের দুই শতাধিক নিম্মবিত্ত মানুষের মাঝে চাল, ডাল সহ প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করে সেবামূলক প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ২৭ এপ্রিল সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটের ৪নং সদর, ৩নং কৈচাপুর, ২নং জুগলী ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে “সাফিয়া ফাউন্ডেশন”। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী একসাক্ষাৎকার বলেন, করোনা ভাইরাসের প্রকোপে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় একটানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে “সাফিয়া ফাউন্ডেশন”। সামনে আরও সাহায্যের হাত বাড়াবে সংস্থাটি। তিনি আরও বলেন, “আসুন মানবতার গান গাই” স্লোগানে কাজ করে যাওয়া সংস্থাটির সাথে আজ যৌথভাবে কাজ করেছে বিটস। বিটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সাফিয়া ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..