× Banner
সর্বশেষ
জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১

আঞ্চলিক প্রতিনিধি

ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
বিয়ের প্রলোভনে ধর্ষণ

‎ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোলায়মান তুহিন নামের এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত দশটার দিকে বরিশারের গৌরনদী উপজেলার মদিনাষ্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সংবাদকর্মী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন অভিযোগ করে বলেন-গত বুধবার রাতে ব্যবসায়ী মিজানুর রহমানের শশুরবাড়িতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলাম।
পথিমধ্যে লাখেরাজ কসবা (কাসারু বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের নামিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় কয়েকজন দুর্বৃত্তকে চিনে ফেলায় ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত ইমরান মোল্লা, কামাল সরদার, রাশেদ সহ অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী মিজানুর রহমান।
থানায় অভিযোগ করায় ব্যবসায়ী মিজানুর এবং আমার ওপর ক্ষিপ্ত হয় ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে মদিনা ষ্ট্যান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করে নেয় অভিযুক্তরা। আমি এ ঘটনার বিচার দাবী করছি। তবে এবিষয়ে জানতে অভিযুক্ত ইমরাণ মোল্লার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..