× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ছাত্রী ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে সেখানকার একটি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। রোববার রাতে মেডিক্যাল পরীক্ষার জন্য ভুক্তভুগিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক ভুক্তভুগির বাবার বরাত দিয়ে জানান,  শ্যামপুরের স্থানীয় একটি মাদ্রসায় শিক্ষকতা করেন মাওলানা হাসান খন্দকার নামের ওই শিক্ষক। ভুক্তভুগির বাবা অভিযোগ করেন, ওই শিক্ষক ভুক্তভুগি ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ে যায়। মাদ্রাসায় গিয়ে মেয়েকে না পেয়ে থানায় এসে পুলিশের কাছে অভিযোগ দেন। পরে খবর পান মেয়েটিকে সদরঘাট এলাকায় ফেলে গেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করেন।

ওসি আরো জানান, ভুক্তভুগিকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মেডিক্যাল পরীক্ষার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..