× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

ছাতকে হতদরিদ্রের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৩শ’ হতদরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা সমাজসেবী সায়েম আহমদের উদ্যোগে ইউনিয়নের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সিংচাপইড়, মামদপুর ও চিকনিকান্দি গ্রামের হতদরিদ্র পুরুষ ও মহিলাদের মধ্যে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা। দুপুরে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সমাজসেবী সায়েম আহমদ।

ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আফজাল হোসেন সেবুল এর পরিচালনায় বিতরণী সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, সমাজসেবী সাব্বির আহমদ, তবুল খয়ের, শিক্ষক আলাছ উদ্দিন, আফাজুল হক, জুনেদ আহমদ, মো. শাহজাহান, পাবেল আহমদ রাব্বী, আলীম উদ্দিন সজীব ও এমএ অপু আহমদ।

এসময় মুরব্বী সিন্তার আলী, মতল মিয়া, মজম্মিল আলী, আবদুল আহাদ, মাহমুদ আলী, রমান আলী, ময়না মিয়া, সেবলু মিয়া, নুরুল হোসেন, মুহাম্মদ আলী, আবদুল ওয়াহিদ, সুরাব আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সমাজসেবী সায়েম আহমদ জানান, ইতোমধ্যে কয়েক দফায় ইউনিয়নের প্রায় সবক’টি গ্রামের হতদরিদ্রের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..