× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

ছাতকের জাউয়াবাজারের বিরোধকৃত দোকান কোটা ক্রোকাবদ্ধ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকের জাউয়াবাজারে দীর্ঘদিনের বিরোধকৃত একটি দোকান কোটা ক্রোকাবদ্ধ করা হয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধকৃত দোকানকোটাটি ক্রোকাবদ্ধ করেন।

এসময় জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নির্মল দেব, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদসহ ভুমি অফিসের লোকজন, স্থানীয় ইউপি সদস্য, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, জাউয়া বাজারস্থ ২.৫ শতক ভুমির মালিকানা নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাঘেরকোনা গ্রামের মৃত হিরন খানের পুত্র রওশন খান সাগর ও জাউয়া ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত চমক আলীর স্ত্রী গুলনাহার বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ভুমি নিয়ে পক্ষে-বিপক্ষে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।

২০১২ সালে ১৪ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ফৌজদারী রিভিশন(নং-৭৯/২০১২) এক আদেশে বিরোধকৃত ভুমিতে স্থিতাবস্থা জারী করেন আদালত। অবশেষে চলতি বছরের ২৭ আগষ্ট হাইকোর্ট বিভাগের ফৌজদারী মিসকেইস (নং-৪৮২০৬/২০১২) জেলা ও দায়রা জজ আদালতের রায় বহাল রাখা হয়।

সম্প্রতি আদালতের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে স্থানীয় তকদ্দুছ আলী পীর ও গুলনাহার বেগম বিরোধকৃত ভুমিতে দোকানকোটা পুনঃনির্মানের চেষ্টা করলে ২৫ সেপ্টেম্বর তখদ্দুছ আলী পীরকে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রদীপ সিংহের এক আদেশে নালিশা ভুমির দখল সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় নালিশা ভুমি ক্রোকাবব্ধ করতে সহকারী কমিশিনার (ভুমি) কে এ নির্দেশে দেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..