× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে দিল ইতালি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ টানা দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিল ইতালি। সোমবার রাতে ইতালির কাছে ২-০ গোলে হেরে গেছে তারা।

ইতালির কাছে এটা ছিল দারুণ এক প্রতিশোধ। গত আসরের রানার্স আপ ইতালি। ফাইনালে এই স্পেনের কাছে ইতালি হেরেছিল যাচ্ছেতাই ভাবে। হারের ব্যবধান ছিল ৪-০। চার বছর পর শেষ ষোলোতে বাগে পেয়ে স্পেনকে ধরাশায়ীই করল অ্যান্টোনি কন্তে বাহিনী। সেই সঙ্গে নিশ্চিত হলো তাদের কোয়ার্টার ফাইনালের খেলাও। এমন আনন্দের সঙ্গে অবশ্য আগাম শঙ্কাও কাজ করছে। কারণে শেষ আটে ইতালিকে মোকাবেলা করতে হবে শক্তিশালী জার্মানিকে।

স্তাদে দে ফ্রান্সে দুই দলের লড়াইটা হয়েছে বেশ চিত্তাকর্ষক। কখনো স্পেন, কখনো ইতালি সাজিয়েছে তাদের আক্রমণ। শেষ হাসি ইতালির। ৩৩ মিনিটে ইতালিকে লিড এনে দেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। ইমানুয়েল গিয়াচ্চিরিনির পাসে দুরুহ চেষ্টায় বল জালে জড়ান তিনি। উল্লাসে ফেটে পড়ে ইতালিয়ান শিবির।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া ছিল স্পেন। শেষের দিকে প্রতিনিয়ত আক্রমণ করে গেছে স্প্যানিশ আক্রমণভাগ। কখনো ইনিয়েস্তা, কখনো পিকে, কখনো বা রামোসের হেড। কিন্তু ফলাফল শূন্য। গোলপোস্টে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইতালির গোলরক্ষক অধিনায়ক জিয়ানলুইজি বুফন। তার দক্ষতায় গোল হজম করা থেকে বেঁচে যায় ইতালি।

অবশ্য স্পেন গোলরক্ষক ডেভিড ডে গেয়াও পরিশ্রম করেছেন অনেক। না হলে স্পেনের হারের ব্যবধান আরও বাড়তে পারত। শেষ দিকে আক্রমণে গিয়েও গোল পায়নি স্পেন, উল্টো অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল হজম করে পরাজয় ত্বরান্বিত করে ভিসেন্তে দেল বস্ক শিবির। কাউন্টার অ্যাটাকে হাফ ভলিতে স্পেনের জাল কাপান গ্রাজিয়ানো পেল্লে। শেষ অবধি ২-০ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।


এ ক্যটাগরির আরো খবর..