× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে চ্যানেল টোয়েন্টিফোর’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
চ্যানেল টোয়েন্টিফোর এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল টোয়েন্টিফোর এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৪শে মে (মঙ্গলবার) দুপুর ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে এ আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন,
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবি এসএম আব্রাহাম লিংকন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরনবী সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক এসএম ছানালাল বকসী, ইউসুফ আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ কেক কেটে চ্যানেল টোয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজকে কেক খাইয়ে দেন।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যানেল টোয়েন্টিফোর এবং কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..