× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

চোখ বন্ধ করে উন্নয়ন প্রকল্পে বিদেশি পরামর্শক নেওয়া যাবে না

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

প্রকল্পের প্রয়োজনে বিদেশি পরামর্শক নিতে হবে। ঢালাওভাবে নিয়োগ দেওয়া যাবে না, চোখ বন্ধ করে উন্নয়ন প্রকল্পে বিদেশি পরামর্শক নেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

যেসব প্রকল্প জনগণের সঙ্গে সম্পৃক্ত সেসব প্রকল্পে সবোর্চ্চ অগ্রাধিকার দিতে এনইসি সভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, সব ধরনের গবেষণায় জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। গবেষণায় অর্থের অভাব হবে না। বাজেটে গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..