× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

চোখের স্বাস্থ্য ভালো রাখতে কিছু অভ্যাস

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
ভালো রাখতে

প্রতিদিনকার কিছু অভ্যাস আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। অত্যন্ত সংবেদনশীল এই অঙ্গের প্রতি খেয়াল রাখা আমাদের সবার জন্য জরুরি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী..

১. সূর্যের অতিবেগুনি রশ্মি মানবদেহের জন্য ক্ষতিকর। বাইরে যাওয়ার সময় চোখের সুরক্ষার জন্য সানগ্লাস পড়ার অভ্যাস গড়ে তুলুন।

যারা চশমা পড়েন তারা অতিবেগুনি রশ্মি প্রতিরোধী চশমা কিনতে পারেন চোখের সুরক্ষার জন্য।

২. ফোন কিংবা কম্পিউটারের পর্দার দিকে বেশি সময় ধরে তাকিয়ে থাকার ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। মাথাব্যথা দেখা দেয়। এজন্য কাজের মাঝে বিরতি নেওয়া জরুরি।

এ জন্য প্রত্যেক ২০ মিনিট পরপর ২০ ফুট দূরত্বে থাকা কোন কিছুর দিকে ২০ সেকেন্ড ধরে তাকিয়ে থাকতে বলেন বিশেষজ্ঞরা।

৩. শুধু ফোন কিংবা কম্পিউটার নয়, বই পড়তে পড়তেও আপনার চোখকে বিশ্রাম দেওয়া অত্যাবশ্যক। এখানেও গবেষকদের দেওয়া ২০ মিনিট-২০ ফুট-২০ সেকেন্ডের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন।

৪. সারাক্ষণ ঘরে আবদ্ধ না থেকে বাইরের পরিবেশ দেখার মাধ্যমে চোখকে বিশ্রাম দেওয়া যায়। তাই চোখের সুরক্ষার জন্য বাইরে ঘুরতে যেতে পারেন।

অবশ্যই সানগ্লাস নিতে ভুলবেন না যেন!

৫. ধূমপান করা থেকে বিরত থাকা শুধু চোখ নয় পুরো দেহের জন্যই ভালো। চোখের গ্লুকোমা রোগের জন্য ধূমপান অনেকাংশে দায়ী।

৬. গাজর, মিষ্টি আলু, লাল ও সবুজ মরিচ, সবুজ শাক ইত্যাদি সবজি চোখের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনার খাদ্যতালিকায় এসব যুক্ত করে চোখের সুরক্ষায় উপকারিতা পেতে পারেন।

৭. চোখে ধূলাবালি বা পোকা পড়লে হাত দিয়ে চোখ ঘষবেন না। এতে চোখের আরো ক্ষতি হয়। এর পরিবর্তে আই ড্রপ দিয়ে চোখ পরিষ্কারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।


এ ক্যটাগরির আরো খবর..