× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোনো অভাব নাই -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ মার্চ, ২০২০

করোনা মোকাবিলায় করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোনো অভাব নাই। করোনা ভাইরাস পরীক্ষার উপকরণ কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই।আমাদের চিকিৎসার কোনো অভাব নাই। করোনা ভাইরাস পরীক্ষার উপকরণ কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআরের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষায় জন্য ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করেছি। এবং আরও ১৯ টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি। কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়টি হাসপাতালে প্রায় ২শ’ আইসিইউ ইউনিট স্থাপন করেছি। এইগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধা রয়েছে। ওই বিফ্রিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।

ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ভাইরাস শনাক্ত হলো ৪৯ জনের শরীরে। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও চারজন। এদের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব।


এ ক্যটাগরির আরো খবর..