× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পিআইডি

চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং বদলি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

গত ২৬ জুলাই ২০২৫ তারিখে “The Daily Campus” পত্রিকায় প্রকাশিত ‘৫শ টাকায় ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার তার দায়িত্বকালীন সময়ে কর্মস্থলে না থেকে ব্যক্তিগতভাবে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে একজন ডিপ্লোমা মেডিকেল ফার্মাসিস্ট (ডিএমএফ) জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়েই এক রোগীর মৃত্যু ঘটে।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায়, বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ হলেন:

১. পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর – সভাপতি
২. সিভিল সার্জন, লালমনিরহাট – সদস্য
৩. ডেপুটি সিভিল সার্জন, রংপুর – সদস্য সচিব

উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায়, ডা. কালিপদ সরকার-কে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি, বরিশাল এ বদলি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..