× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

যশোরে ৩ চিকিৎসকসহ ১০ জন করোনায় শনাক্ত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
চিকিৎসকসহ ১০ জন করোনা

আবুল কালাম আজাদ, যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আরও ১৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের পজিটিভ এসেছে।

গত ২৪ ঘন্টায় ২টি জেলার মোট ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৮ রোগী কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে যশোরে ৪৭ নমুনায় ৩ চিকিৎসক ও ৩ সেবিকাসহ ১০ জন, ঝিনাইদহের ২৩টি নমুনায় ৮ জন।  বিষয়টি নিশ্চিত করে জেনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, এদিন নড়াইল জেলার ২টি নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩জন চিকিৎসকসহ ৪ জন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন সেবিকা, পৌরশহরের কারিগর পাড়ার একজন নারী (গার্মেন্টসকর্মী), বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের বাসিন্দা, খুলনা সরকারি বিএল কলেজের ছাত্র  ও যশোর সদর উপজেলার ১ জন রয়েছেন। সিভিল সার্জন আরো জানান,এই পর্যন্ত যশোর জেলায় মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।


এ ক্যটাগরির আরো খবর..