× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

ডেস্ক

পাকিস্তানে রাসুল (স.)-কে অবমাননায় অভিযুক্ত চিকিৎসককে হত্যা করেছে পুলিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
চিকিৎসককে হত্যা

পাকিস্তানের সিন্ধু প্রদেশে রাসুল (স.)-কে অবমাননায় অভিযুক্ত এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত চিকিৎসকের নাম শাহনেওয়াজ কানভার। গত এক সপ্তাহে, ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ ২ জনকে গুলি করে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো দাবি করেছেন, শাহনেওয়াজ কানভার দুর্ঘটনাক্রমে নিহত হয়েছেন। গুলি করার সময় পুলিশ তাকে চিনতে পারেনি।

উল্লেখ্য, রাসুল (স.)-কে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মের নিন্দা করে পোস্ট শেয়ারের অভিযোগে গত মঙ্গলবার আত্মগোপনে চলে গিয়েছিলেন চিকিৎসক কানভার।


এ ক্যটাগরির আরো খবর..