× Banner
সর্বশেষ
‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না – স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর ১২টা ৫৩ মিনিটে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। তাঁর বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’।

প্রস্তাবিত বাজেটে ঘাটতি আছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। তিনি জানান, ঘাটতি অর্থায়নে বৈদিশিক সূত্র থেকে ৫৪ হাজার ৬৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ সূত্র থেকে ৭১ হাজার ২২ কোটি টাকা সংগ্রহ করা হবে।প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, মোট রাজস্ব আয় তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘একবিংশ শতাব্দীতে এ যাবৎ আমাদের গড় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬ শতাংশ এবং গত দুই বছর এ প্রবৃদ্ধির হার হয়েছে ৭ শতাংশের ঊর্ধ্বে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবমতে আমাদের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ।’ আমরা এখন এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমাদের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নের কাজ শুরু করেছি।’


এ ক্যটাগরির আরো খবর..