× Banner
সর্বশেষ
আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চাপড়ায় নৌকার পক্ষে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনির বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়ায় উপজেলা চেয়ারম্যানের বাসভবন চত্বরে আ’লীগ মনোনীত প্রার্থী ডাঃ রুহুল হকের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে নিজকে গর্ব বোধ করি। যার ফলশ্রুতিতে আমি দু’দুবার উপজেলা চেয়ারম্যান, আমার সহোদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত, এমনকি আমার আহবানে বিগত সংসদ নির্বাচনেও নৌকা প্রতিকে আশানুরুপ ভোট প্রদান করেছেন।

তিনি কৃতজ্ঞতার সাথে আগামী সংসদ নির্বাচনেও উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও নৌকা প্রতিকে আশানুরুপ ভোট প্রদানের আহবান জানান। গতকাল বিকালে বুধহাটা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের জনগনের উপস্থিতিতি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আল. মাষ্টার আব্দুস সাত্তার সরদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, এমপি প্রতিনিধি শুম্ভুজিৎ মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সম্পাদক এসএম আহসান হাবিব, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, ইউপি সদস্য শফিকুল ইসলাম খোকন, হাফেজ রবিউল ইসলাম, ফজলুল হক গাইন, মতিয়ার রহমান, সাবেক মেম্বর নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ফকির মো. মহিউদ্দিন সরদার, হাফেজ কামরুল ইসলাম, ভবেন্দ্র নাথ, সাহেদুজ্জামান সাহেদ, সন্তোষ কুমার মল্লিক, রাজাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..