× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
বাস ট্রাক সংঘর্ষে নিহত

মাদারীপুরের ডাসারে আপন চাচাতো ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গুরতর আহত কিশোর মারুফ সরদার (১৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার(২৫ এপ্রিল) উপজেলার কাতিয়াল গ্রামের জমি বিরোধে  সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার বেলা ১১ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে  কিশোর মারুফের মৃত্যু হয়।
নিহত মারুফ উপজেলার বালিগ্রাম  ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের ছেলে।এঘটনায় নিহতের বাবা নুর ইসলাম সরদার তার মানিনুর বেগম,সাথী বেগমসহ একই বাড়ির পাপিয়া বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার খাতিয়াল গ্রামে গতকাল সকাল ১০ টার দিকে মোফাজ্জুল সরদারের লোকজন ও নুর ইসলাম সরদারের লোকজনের মধ্যে বসতবাড়ির পাশের জমি মাপঝোপ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তোফাজ্জুলের ছেলে ইমরানের লাঠির আঘাতে মারুফসহ উভয়  পক্ষের লোকজন আহত হন।ইমরান সরদার  ও মারুফ সরদার সম্পর্কে আপন চাচাতো ভাই।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।পরে মারুফের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
নিহতের মা মাহিনুর বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার নিষ্পাপ পোলাডারে পিডাইয়া মারছে।আমি তো সন্তান হারা হইয়া গেলাম।আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই।
এদিকে মারুফের মৃত্যুর খবরএলাকায় ছড়িয়ে পড়লে বালিগ্রামে শোকের ছায়া নেমে আসে। একইসঙ্গে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করছে।
এঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে ১২ জন ও আরও  অজ্ঞাত ৫ জনকে আসামী করে  থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, থানায় একটি  মামলা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..