× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সানোয়ার হোসেন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
সীমান্তে গুলিতে নিহত

চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক মোঃ রোজিম নামে এক বাংলাদেশি রাখালের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার সময় বাংলাদেশ পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এর আগে সোমবার রোকনপুর সীমান্তের ২২৪ নম্বর মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার, ১৫৯ বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যান্ট অশোক কুমার, বাংলাদেশ পুলিশের গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার পুলিশ কর্মকর্তারা।
রাধানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রোকনপুর গ্রামে মৃতের দাফন সম্পূর্ণ হয়েছে।
এর আগে গত শনিবার রাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন রাখাল মোঃ রোজিম (৩৫) নামে ওই বাংলাদেশি। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের আবুল কালামের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..