× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে বিএসএফের গুলিতে বেনজির আলী(২৫) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (০২ মার্চ) ভোরে সীমান্তের ভারতীয় অংশে গঙ্গা নদীর ঘাংনীপাড়া এলাকায় নুরপুর ও চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে মারা যান তিনি।

বেনজির আলী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলুর ছেলে।

এলাকাবাসী জানান, বেনজির আলীর শরীরের নাভির নিচে বামপাশে গুলি লেগেছে। তবে, শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

অন্যদিকে, দুলর্ভপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য তোজাম্মেল হক এ বিষয়টির সত্যতা নিশ্চিত জানান, বিএসএফের গুলিতেই বেনজির নিহত হয়েছেন।

এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী বাংলানিউজকে জানান, বিষয়টি তাদের নজরে নাই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..