× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিঁ আই ডি

চলমান তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয়

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

দেশে চলমান তাপদাহের কারণে জনজীবনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআর,বি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রতিপালনের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে :

অতিরিক্ত গরমে যেসব সমস্যা দেখা দেয় :

  • শরীরে অস্বস্তিবোধ
  • পানিশূন্যতা
  • প্রচণ্ড মাথা ব্যথা
  • অনিদ্রা
  • মাংসপেশিতে ব্যথা
  • খাবারে অরুচি
  • চামড়ায় ক্ষত
  • কিডনি ও ফুসফুসে সমস্যা
  • শ্বাসকষ্ট
  • হার্টের সমস্যা
  • হিট স্ট্রোক
  • হিট ক্র্যাম্পস।

সবচেয়ে ঝুঁকিতে যারা :

  • শিশু
  • বয়স্ক ব্যক্তি
  • প্রতিবন্ধী ব্যক্তি
  • শ্রমজীবী ব্যক্তি, যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক
  • যাদের ওজন বেশি
  • যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে।

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় :

  • দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন;
  • বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন;
  • হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন;
  • প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন;
  • সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন;
  • দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন;
  • সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন;
  • প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান;
  • ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন;
  • বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

তাপদাহের ফলে রোগের উপশম দেখা গেলে ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..