× Banner
সর্বশেষ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান

নিউজ ডেস্ক

চলতি মৌসুমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুদ -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুদ

চলতি মৌসুমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুদ আছে। এবার ১৯ লক্ষ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল সরকারিভাবে মজুদ আছে। দেশে চাউলের কোন অভাব নাই উল্লেখ করে এমন কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দেশের ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসুচীর চাল বিতরন বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র বলেন, দেশে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবার ৩ মাস ধরে ১৫ টাকা কেজি দরে চাল সংগ্রহ করতে পারবে। চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে চাল সংগ্রহ শতভাগ। দেশে চালের কোন অভাব নেই। সরকারি গুদামে প্রায় ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। ইতিমধ্যে চালের বাজার কমতে শুরু করেছে।

তিনি আরও বলেন, আগামী মাসের ১ তারিখ থেকে ওএমএস ও খাদ্যবান্ধব চালু হলে চালের দাম আরও কমবে। সামনে আমন ধানেও কৃষকরা যেন নায্যমূল্য পায় সেইটা নিয়েও কাজ করা হচ্ছে।

খাদ্রমন্ত্রী বলেন, যারা টিসিবির কার্ডধারি তাদেরকেও খাদ্যবান্ধব চাল সংগ্রহের অগ্রাধিকার দেওয়া হবে। লাইনে দারিয়ে কার্ডধারি কেউ বার বার চাল নিতে পারবে না। তারা মাসে ৫ কেজি করে ৩ বার চাল সংগ্রহ করতে পারবেন। তদ্রুপ বাকি যারা যাবেন তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপির মাধ্যমে ওএমএস এবং খাদ্যবান্ধব চাল সংগ্রহ করতে পারবেন।

একব্যক্তি যাতে একের অধিক চাল সংগ্রহ করতে না পারে, সেই জন্য সংশ্লিষ্ট ডিলার তাদের কার্ডের ওপর সিল দিয়ে স্বাক্ষর প্রদান করে তা নিশ্চিত করবেন বলে জানান মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..