× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

আঞ্চলিক প্রতিনিধি

চলতি বছর বরিশালে টাইফয়েড আক্রান্ত ১৭৫৬ টিকা পাবে সাত লাখ মানুষ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
বরিশালে টাইফয়েড আক্রান্ত

বরিশাল জেলা ও মহানগর এলাকায় ৬ লাখ ৯৮ হাজার ৭১৫ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ৬৩ জন এবং মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৯০টি কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে।

জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-এলাহী। বক্তব্য রাখেন-জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বরিশাল জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ও পরীক্ষিত বিধায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


এ ক্যটাগরির আরো খবর..