× Banner
সর্বশেষ
সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয়ের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

তিনি বলেন, বাবার অসুস্থতার খবর পত্রিকায় পড়ে সকালবেলা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর আমাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তারিত জানিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ‘আমজাদ হোসেন দেশের গর্ব, তার চিকিৎসার খরচ রাষ্ট্র বহন করবে। দেশে হোক আর বিদেশে হোক, তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সোহেল আরমান আরও বলেন, ‘এখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই বাবার চিকিৎসার সব কাগজপত্র দেখে তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, যদি বিদেশে নিতে হয়- সেটারও ব্যবস্থা করতে।

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি নিজ থেকেই পত্রিকায় খবর পড়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।

গত রোববার ব্রেন স্ট্রোক করেছেন আমজাদ হোসেন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার বিকেলে সংবাদমাধ্যমকে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা জানান চিকিৎসক দলের প্রতিনিধি ডা. শহীদুল্লাহ সবুজ।

তিনি জানান, আমজাদ হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। আমজাদ হোসেনের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..