× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

চবি ছাত্রলীগ একাংশের ছাত্র ধর্মঘটের ডাক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধি: আগামীকাল বুধবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)মূল কমিটিতে পদবঞ্চিত ছাত্রলীগ একাংশের নেতারা ।

মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির ডাক দেয় ছাত্রলীগ নেতারা।

এর আগে দুপুরে দুই দফায় পদবঞ্চিত ছাত্রলীগ একাংশের নেতা-কর্মীরা চবির প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বহিরাগত বেশ কয়েকজনকে চবি ক্যাম্পাসে মোটরসাইকেলে ব্যাপক শো-ডাউন করতে দেখা যায়।

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ মামুন বলেছেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চবি ছাত্রলীগের কমিটিতে পদ বঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুর ১২টা এবং দুপুর দেড়টার দিকে দুই দফায় চবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একই সময়ে কতিপয় বহিরাগত ক্যাম্পাসের অভ্যান্তরে মোটরসাইকেল নিয়ে ব্যাপক শো-ডাউন করে।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মূল ফটকে অবস্থানকারী ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চবির সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। ফটক অবরোধকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করে মূল ফটক খুলে দেওয়া হয়েছে।

এদিকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ মামুন জানান, তারা আন্দোলন চালিয়ে যাবেন।


এ ক্যটাগরির আরো খবর..